1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ফার্মাসিস্টের এমবিবিএস পরিচয়ে চিকিৎসা, তদন্তের দাবি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট শামসুল আলম, দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে ফার্মেসিতে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। গত ২৮ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় এই বিষয়ে সংবাদ প্রকাশের পর, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ গ্রহণের অভিযোগও উঠে আসে।

এ বিষয়ে উলিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হারুনুর রশিদ জানান, অভিযোগটি সম্পর্কে তার কিছু জানা নেই এবং কোনো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, কেবলমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীরা ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে পারেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ অক্টোবর একজন সাধারণ নাগরিক শাহজাহান আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, সিভিল সার্জন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ জমা দেওয়ার এক মাস অতিক্রম হলেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেনি বলে দাবি করেন অভিযোগকারী।

শামসুল আলম জানান, তিনি আগে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতেন, এখন ‘চিকিৎসক’ হিসেবে পরিচয় দেন এবং তার বিএমডিসি রেজিস্ট্রেশন নেই বলে স্বীকার করেন। ১৯৯১ সালে ফার্মাসিস্ট হিসেবে যোগদান করেন এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৌখিক অনুমোদন নিয়ে প্রেসক্রিপশনও করেছেন, যদিও কোনো লিখিত প্রমাণ তিনি দেখাতে পারেননি।

অভিযোগকারী শাহজাহান আলী বিষয়টির সুষ্ঠু তদন্ত ও শামসুল আলমকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।