1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বেনাপোলে ফিশ মিলের আড়ালে শুটকি চালান আটক

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর শেড থেকে ঘোষণা বহির্ভূত প্রায় ৭ টন শুটকি মাছের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে কাস্টমস উপ-কমিশনারের নির্দেশে চালানটি পরীক্ষা করা হয়। পণ্যচালানটি ভারত থেকে আমদানি করা হয়েছিল ফিশ মিল হিসেবে, কিন্তু এর ভেতরে উল্লেখযোগ্য পরিমাণ শুটকি মাছ পাওয়া যায়।

জানা গেছে, যশোরের শামীম এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৫০ মেট্রিক টন ফিশ মিল আমদানি করে। চালানটি ভারতের আর এসটি ইনোভেটিভ সলুশন এলএলপির মাধ্যমে ভারতীয় তিনটি ট্রাকে বেনাপোল বন্দরে মঙ্গলবার রাতে প্রবেশ করে। কাস্টমস পরীক্ষা করে দেখতে পায়, ফিশ মিলের ঘোষণা দেয়া হলেও চালানে ৭ টন শুটকি মাছ রয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার শুল্ক ফাঁকি দিতে চেয়েছিল আমদানিকারক।

কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, “ঘোষণার বাইরে শুটকি মাছ পাওয়ায় চালানটি সাময়িক আটক করা হয়েছে এবং কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।” শুল্ক ফাঁকির চেষ্টা করায় মোট শুল্ককর নির্ধারণ করা হয়েছে প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।