1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ

  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

আল-হুদা মালী, বিশেষ প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ। উঠান বৈঠকের মাধ্যমে চলছে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা। ১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে সন্তান নয়- এই স্লোগান সামনে রেখে ৯নং সোরা দৃষ্টিনন্দন সহ উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছে লিডার্স।

বুধবার (২০নভেম্বর) বিকাল ৪টার দিকে বেসরকারি সংস্থা লিডার্স এর উদ্যোগে ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। বৈঠকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার নানা শ্রেণি- পেশার নারীরা উপস্থিত ছিলেন।

মোছাঃ রাবিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিডার্স এর ফিল্ড ফ্যাসিলিটেটর কে, এম, আক্তার হোসেন বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গাবুরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, উপজেলা তথ্যকেন্দ্রের মাধ্যমে মহিলাদের যে কোনো বিষয়ে তথ্যসেবা প্রাপ্তির সুযোগ গ্রহণের জন্যও এ উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পরিশেষে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন,উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, ৯নং সোরা সূর্য তরুণ যুবসমাজ আক্তার হোসেন, গাবুরা রক্তদান সংস্থার আশিকুর রহমান, নারী সংগঠনের আম্বিয়া বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন, আমজেদ শেখ, মিজানুর রহমান, আবুল কালাম,আবু সাঈদ,শাহিন,নাজমিন নাহার, কুলছুম বেগম, প্রমূখ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।