1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগরে স্বেচ্ছাসেবকদের মাঝে সংকেত যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগরঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আওতায় স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য সংকেত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শ্যামনগর উপজেলার হায়বাতপুর মোড় সংলগ্ন সিপিপি কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা সিপিপি সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সিপিপি লিডার মোঃ মাকছুদুর রহমান মুকুল।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। এছাড়া উপজেলার ১২টি ইউনিয়নের সিপিপি টিম লিডার এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সিপিপি উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য স্বেচ্ছাসেবকদের মধ্যে রেইনকোর্ট, গামবুট, হেলমেট, লাইফ জ্যাকেট, টর্চলাইট, রেডিও, উদ্ধার ব্যাগ, প্রাথমিক চিকিৎসার ফার্স্ট এইড ব্যাগ, মেগাফোন এবং হ্যান্ড সাইরেন বিতরণ করা হচ্ছে। প্রথম দিনে উপজেলার ৪টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোর স্বেচ্ছাসেবকদের কাছেও এগুলো পৌঁছে দেওয়া হবে।

ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের এ উদ্যোগে উপজেলার সাধারণ মানুষ উপকৃত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।