1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নূরনগর জামায়াতের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আবু হাসান, নিজস্ব প্রতিবেদক:

আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন সফল করতে নুরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় নুরনগর কেন্দ্রীয় মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নুরনগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. রুহুল আমিন এবং পরিচালনা করেন সহকারী সেক্রেটারি আশরাফুল আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা এবং সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।

সভায় নুরনগর ইউনিয়নের নায়েবে আমির মজিবুর রহমান, সেক্রেটারি লিয়াকত হোসেন বাবু, বাইতুল মাল সম্পাদক আবুল হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী নজরুল ইসলাম ও সেক্রেটারি নুর আলম, যুব জামায়াতের সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান ও প্রচার সম্পাদক রাশিদুল ইসলামও সভায় অংশগ্রহণ করেন।

নুরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণে সভায় ৩০ তারিখের কর্মী সম্মেলন সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তুতি কার্যক্রম চূড়ান্ত করা হয়।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।