1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগরের রাইস মিলে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কের অপরাধে জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে অবস্থিত সেমি অটো রাইস মিলে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কের অপরাধে মিলের স্বত্তাধিকারী চেয়ারম্যান বখতিয়ার আহমেদ ও বিজয় শাহ কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। অভিযানে দেখা যায়, মিলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করা হচ্ছিল।

পণ্য পাঠজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী (২০১০ এর ৫৩ নাম্বার আইন) এই অপরাধের জন্য মিল মালিককে দোষী সাব্যস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, “প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। এ কারণে সরকার প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য বিভিন্ন আইন করেছে। এই আইন লঙ্ঘনের জন্য মিল মালিককে জরিমানা করা হয়েছে।”

প্রসঙ্গত: সরকার প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।