1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে কর্মী সমাবেশ উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মী সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শ্যামনগর উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‌্যালিটি শ্যামনগর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন, “সাংগঠনিক আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে জামায়াতের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ রয়েছে। ৩০ নভেম্বরের কর্মী সমাবেশে জনসমুদ্র তৈরি হবে, ইনশাআল্লাহ। এই সমাবেশ প্রমাণ করবে, সত্যের পক্ষে জামায়াতের শক্তি কত সুসংগঠিত।”

এছাড়াও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ। তিনি বলেন, “জামায়াত সবসময় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। কর্মীদের ঐক্য ও শৃঙ্খলা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।”

সংক্ষিপ্ত পথসভা শেষে র‌্যালিটি পুনরায় উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নেতৃবৃন্দ জানান, সাতক্ষীরায় অনুষ্ঠিতব্য কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে কর্মীরা সর্বদা ঐক্যবদ্ধ।

 

 

 

 

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।