1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এর চাকরিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর

শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এর উদ্যোগে শনিবার (২১শে ডিসেম্বর) সকাল ১০টায় চাকরিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোচিং থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করতে এই আয়োজন করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক হুসাইন বিন আফতাবকে ফুলেল সংবর্ধনা

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল স্টিক দিয়ে সংবর্ধিত করা হয়। একইসঙ্গে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে অনুপ্রাণিত করা হয় ভবিষ্যতের সাফল্যের জন্য।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এর সহকারী পরিচালক প্রভাষক রাফিউল ইসলাম। এতে বক্তব্য রাখেন কোচিং-এর সাবেক কৃতি শিক্ষার্থী ও ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক শাহরিয়া সুলতানা, প্রাইমারি স্কুল শিক্ষক আসমা পারভীন, মাধ্যমিক স্কুল শিক্ষক আমিনুর রহমান এবং মাদ্রাসা শিক্ষক হুসাইন বিন আফতাব।

ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক শাহরিয়া সুলতানা

এছকাড়াও কৃতি শিক্ষার্থী আলমগীর হোসেন ও বিশ্বজিৎ মন্ডল উপস্থিত ছিলেন এবং তারা তাদের সাফল্যের গল্প ও ভবিষ্যতের পরিকল্পনা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করেন।

কোচিংয়ের ইংরেজি শিক্ষক শরিফুল ইসলাম, গণিত শিক্ষক জাবের আব্দুল্লাহ এবং কোচিং পরিচালক তরিকুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও পরিশ্রমী ও মনোযোগী হতে পরামর্শ দেন এবং যেকোনো বাধা অতিক্রম করার মানসিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানের শেষাংশে চাকরি প্রাপ্ত এবং মেধাবী শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানো হয়। উপস্থিত সকলের মাঝে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।

কোচিং কর্তৃপক্ষ জানিয়েছে, এমন সংবর্ধনা অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই নয়, বরং আগামী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করার পাশাপাশি, নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এর ভূমিকা প্রশংসনীয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য এটি একটি অনন্য প্রেরণার উৎস।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।