1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

আটুলিয়ায় নির্বাচনী অফিস উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাছারী ব্রিজ এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদে9শ ইসলামী আন্দোলনের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচন তার অন্যতম দৃষ্টান্ত।

বিশেষ অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, আটুলিয়ার জনশক্তিকে কুরআনের আলোকে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, সহকারী সেক্রেটারি সাঈদী হাসান বুলবুল এবং উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. আলী মূর্তজা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।