1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসা উন্নয়ন (Monthly Business Development Program) সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় আমতলী পৌর শহরের সোনালী ব্যাংক শাখা ভবনের তৃতীয় তলায় আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র হেড অফিস ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. কাওছার উদ্দীন। তিনি প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মাঠপর্যায়ে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন আমতলী শাখার এজেন্ট মো. সুমন, তানজিলা, মো. রিজন, তারিকুল, রুবিসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও এজেন্টরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র নারায়ণগঞ্জ ইউনিটের ইউনিট ম্যানেজার টিএম জাহাঙ্গীর আলম, আমতলী শাখার এজেন্ট মো. রিজন, মো. আরিফ বিল্লাহ এবং মো. ইমরান মোল্লা। বক্তারা গ্রাহকদের আস্থা অর্জন, উন্নত সেবা নিশ্চিতকরণ এবং সততা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিট ম্যানেজার টিএম জাহাঙ্গীর আলম। সভায় অর্ধশতাধিক কর্মকর্তা, কর্মচারী ও এজেন্ট অংশগ্রহণ করেন। শুরুতেই ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি মো. কাওছার উদ্দীনকে সংবর্ধনা জানানো হয়। পরে মাসিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সফল এজেন্টদের উৎসাহ প্রদান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বীমা খাত মানুষের আর্থিক নিরাপত্তার অন্যতম ভিত্তি। গ্রাহকের আস্থা অর্জনই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে প্রতিটি গ্রাহকের কাছে প্রতিষ্ঠানের সেবা পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, “সকল কর্মকর্তা, কর্মচারী ও এজেন্টদের সম্মিলিত প্রচেষ্টায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। নতুন ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে হবে।”

সভার অন্যান্য বক্তারাও বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলগত সমন্বয়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক সেবাব্যবস্থা চালু এবং গ্রাহকবান্ধব কার্যক্রম বাস্তবায়নের বিকল্প নেই। তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে অংশগ্রহণকারীরা সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।