1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

আশাশুনিতে দুই দাগী চোর গ্রেফতার 

  • আপডেটের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে দুই দাগী চোর গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৫অক্টোবর) দিনগত রাতে উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া আদর্শ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে,গত মাসে তেঁতুলিয়া আদর্শ গ্রামের শাহিন সরদারের ছেলে আকাশের মৎস্য ঘের থেকে একটি স্যালো মেশিন চুরি হয়েছিলে। অনেক খোঁজাখুজি করেও চোরাই মালের কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে চোরদের সন্ধান পাওয়ার পর পুলিশকে খবর দিলে পুলিশ আদর্শ গ্রামের বাসিন্দা চাপড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে লিটন সানা ওরফে পটল ও তেঁতুলিয়া আদর্শ গ্রামের আসমত গাজীর ছেলে মালেক গাজীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে আকাশ সরদার বাদী হয়ে লিটন, মালেক ও অজ্ঞাত একজনকে আসামী করে থানায় ৮(১০)২৪ নং মামলা দায়ের করেছেন। গ্রেফতার কৃতদের বুধবার(১৬ অক্টোবর) সকালে আদালতে চালান করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।