1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-৬

  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি।

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই লক্ষণ,এসআই আনজির হোসেন ও এসআই তারিকুর রহমান শুভসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উত্তর একসরা গ্রামের মজিবর মোড়লের ছেলে ইয়াছিন আরাফাত,শ্যামনগর থানার সিআর-৩৫৯/২৫ মামলার আসামি একই গ্রামের আব্দুল গনি মোড়লের ছেলে সাইদ হোসেন এবং জিআর নারী ও শিশু-৬০/২৪ মামলার আসামি একই গ্রামের মৃত অজিয়ার মালীর ছেলে হাফিজুল ইসলামকে গ্রেফতার করেন। এ ছাড়া গদাইপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ছানিছা খাতুন পারভীনকে গদাইপুর ঠাকুরবাড়ি সাকিনস্থ বিধান ঠাকুরের মুদি দোকানের সামনে থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে,জিআর-১৮০/২৫ মামলার আসামি মানিকখালি গ্রামের মৃত কলিম উদ্দিন শেখের ছেলে মোমরেজ শেখ ও তার ছেলে রাজা শেখকে গ্রেফতার করা হয়েছে।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।