আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন,জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ হাওলাদার,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক
স ম হেদায়েতুল ইসলাম,জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোর্তাজা,বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন,জাকির হোসেন বাবু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,পল্লী বিদ্যুতের এজিএম মাহমুদুল হাসান,প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান,একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান,ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক,হাজী আবু দাউদ ঢালী,মপ্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম ও আঃ রকিব প্রমুখ। সভায় মাদক দ্রব্য,দুর্গা পূজা,দোকানে আগুন দিয়ে ভস্মীভূত করা,সোলার সিস্টেম,সড়কের দুরাবস্থা,মিষ্টি ও দুধের ভেজাল,সরকার পতনের দাবী জানিয়ে কথিত পোস্টারিং,অন্যের ঘর জবর দখল নিয়ে অস্থায়ী অফিস পরিচালসাসহ সার্বিক আইন শৃংখলা বিষয়ক আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।##