1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা):

ব্যাংক লুটেরা ও মাফিয়া হিসেবে পরিচিত এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। দক্ষ ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে নানা অবৈধ পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলের যোগ্য ও দক্ষ প্রার্থীদের মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান।

তারা আরও বলেন, এস আলম কর্তৃক পাচারকৃত কোটি কোটি টাকা দ্রুত দেশে ফেরত এনে সরকারের জব্দকৃত সম্পদের মাধ্যমে তার দায়দেনা সমন্বয়ের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রাশিদুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম (গ্রাহক), মোঃ জাহিদ হাসান ও মোঃ মোমিনুর রহমান।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। এ ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা আশাবাদ ব্যক্ত করেন, দেশের সাধারণ গ্রাহক, চাকরিপ্রত্যাশী তরুণ ও সৎ ব্যাংক কর্মকর্তাদের প্রত্যাশা পূরণে দ্রুত ন্যায়সংগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।