1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন মাগুরার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট শনিবার বেলা সাড়ে ১২ টায় মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার এমডি শিপন মিয়াসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের উপজেলা কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।

প্রধান অতিথি তার অনুভূতিতে বলেন, মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় আজ বৃক্ষরোপন করতে পেরে সত্যিই আনন্দিত। বর্তমানে সরকার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ায় নিয়মিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কবির বাড়ি। নিয়মিত আমাদের সংগঠন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি ও বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমাজের সচেতন মানুষ নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে- মোঃ সাইফুল্লাহ বলেন, বিগত সময়ে আমাদের উপজেলা সবুজে ঘেরা থাকলেও বর্তমান সময়ে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। অবৈধ ইট ভাটা পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সাধারণ জনগণকে। সবুজ আন্দোলন বেশ কয়েক বছর ধরে আমাদের জেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে আসছে, আজকের এই উদ্যোগকে শ্রীপুর উপজেলা বাসী ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।