1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

কমলনগরে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নিলেন জনতা

  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

মোঃ নূর হোসেন

কমলনগরে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নিলেন জনতা

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে ডেভিল হান্টের এক আসামিকে ছিনিয়ে নিলেন স্থানীয় জনতা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ওই ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ড থেকে কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও আরজু
গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর পেয়ে ওই এলাকার প্রায় ৫সহস্রাধিক নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। ওই সময় রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম গিয়ে সবাইকে শান্ত করে সমজোতার ভিত্তিতে রাজুকে ছেড়ে দিয়ে হ্যান্ডকাপ নিয়ে আসেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের আসামি। পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে অভিযান দিয়ে ব্যার্থ হয়। এ বিষয়ে তিনি সাংবাদিকদের নিউজ না করতে বারবার অনুরোধ করেন।

 

মোঃ নুর হোসেন

কমলনগর প্রতিনিধি

০১৭৪১৭৩০৭১৬

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।