1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

কালিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি এবং দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১০ কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মোঃ রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমীন, জেলা শিবিরের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, অফিস সম্পাদক মোঃ নাহিদ হাসান এবং সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত, নৈতিকতা ও সততার পথে এগিয়ে দিতে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।