1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু

  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রায়পাড়া, মজুমদারপাড়া ও রাজবংশী পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা শ্মশানঘাট নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। স্থানীয় গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পে সার্বিক সহযোগিতা করেছেন খাজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো.মিজানুর রহমান গাইন। এছাড়া এলাকার সর্বস্তরের গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অর্থ ও শ্রম দিয়ে নির্মাণকাজে অংশগ্রহণ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ও নিরাপদ শ্মশানঘাটের অভাবে শেষকৃত্যের সময় নানা ধরনের দুর্ভোগ ও বিড়ম্বনার মুখোমুখি হতে হতো। শ্মশানঘাটটি নির্মিত হলে রায়পাড়া,মজুমদারপাড়া, রাজবংশীপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের বহুদিনের ভোগান্তির অবসান হবে এবং মরদেহ সৎকারের জন্য একটি স্থায়ী ও উপযুক্ত স্থান নিশ্চিত হবে।
মেম্বার পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান গাইন বলেন, “এটি কোনো ব্যক্তির একক উদ্যোগ নয়;এটি এলাকাবাসীর ঐক্য ও সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি সামর্থ্য অনুযায়ী এ মহৎ কাজে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
এলাকাবাসী আশা প্রকাশ করেন,সকলের সহযোগিতায় দ্রুত নির্মাণকাজ সম্পন্ন হলে বহু বছরের একটি গুরুত্বপূর্ণ সামাজিক চাহিদা পূরণ হবে এবং শ্মশানঘাটটি স্থানীয় মানুষের জন্য স্থায়ীভাবে সেবার দ্বার উন্মোচন করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।