1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবাসহ সাংবাদিকের ছেলে সোহাগ গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

‎গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার সাঘাটায় পুলিশের বিশেষ অভিযানে সাঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ও মুভি বাংলা টিভির সাঘাটা উপজেলা প্রতিনিধির মাজেদ মাজুর ছেলে শরিফুজ্জামান সোহাগ (৩৩)কে ৪৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
‎শনিবার (১১ জুলাই) দুপুরে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) পবিত্র কুমার জানান, গ্রেফতারকৃত শরিফুজ্জামান সোহাগ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের বাসিন্দা এবং সাঘাটা উপজেলা প্রেসক্লাব (বোনারপাড়া) সভাপতি, দৈনিক বগুড়া পত্রিকা ও মুভি বাংলা টিভির সাঘাটা প্রতিনিধি আব্দুল মাজেদ ওরফে মাজেদ মাজুর ছেলে।
তিনি আরো জানান, এর আগে ‎শুক্রবার (১০ জুলাই) রাতে সাঘাটা থানার পল্টন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাকিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সাঘাটা থানার পল্টন মোড় এলাকা এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহাগ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ট্রাউজারের পকেটে থাকা একটি নীল রঙের জিপার প্যাকেট থেকে ৪৯ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি TECNO SPARK মোবাইল ফোনও জব্দ করা হয়।

‎পুলিশের জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
‎
‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) পবিত্র কুমার বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তীতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।