1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

গাবুরা ও বুড়িগোয়ালিনি জামায়াতের শপথ গ্রহণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগর:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন জামায়াতের আমীরের শপথ গ্রহণ, টিম গঠন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী গাবুরার জি এল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৫-২০২৬ সেশনের জন্য গাবুরা ইউনিয়ন আমীর হিসেবে শপথ বাক্য পাঠ করেন মাওলানা দিদারুল ইসলাম। নায়েবে আমীর হিসেবে শপথ নেন মাওলানা ইছাক আলী ও মাওলানা আমানুল্লাহ। সেক্রেটারি হিসেবে শপথ নেন মাওলানা আব্দুর রহমান এবং সহকারী সেক্রেটারি হিসেবে ডাক্তার আসাদুজ্জামান। ইউনিয়নের টিম সদস্য হিসেবে দায়িত্ব পান মাওলানা মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুস সামাদ, মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও মোঃ মাসুম বিল্লাহ।

একই দিনে বিকেল ৩টায় বুড়িগোয়ালিনি ইউনিয়নের আমীর ও কর্ম পরিষদ গঠন করা হয়। আমীর হিসেবে শপথ নেন মোঃ হারুনার রশিদ। সেক্রেটারি হিসেবে শপথ নেন আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম মুকুল। টিম সদস্য হিসেবে দায়িত্ব পান আমিনুর রহমান, ফজলুল হক, আব্দুল কাদের ও ডা: সারোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ এবং মহাসিন আলম।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে অতিথিরা নতুন কমিটির প্রতি দিকনির্দেশনা দেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।