1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ মঙ্গলবার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, শ্যামনগর শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হবে।

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ থেকে ৩১ জুলাই পালিত গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে এ গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন মো. ফেরদৌস, এএফও (আরডিএস)। স্বাগত বক্তব্য রাখেন মো. খায়রুল আলম, এসপিও ও ম্যানেজার (অপারেশন্স)।

বিশেষ অতিথি ও গ্রাহক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন শ্যামনগর গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, কাঁঠালবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, শ্যামনগর সরকারি মহসিন কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মো. মোকাররাম বিল্লাহ, জয়নগর আমিনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম এবং আতরজান মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কৃষিবিদ মো. আমির হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, খুলনা জোনের ইভিপি ও জোন প্রধান মো. মিজানুর রহমান মিজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যাংকের শ্যামনগর শাখার এভিপি ও শাখা প্রধান মো. রহমত উদ্দিন হাওলাদার।

অনুষ্ঠান শেষে শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ওজায়েরুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র অফিসার মো. জিয়াউর রহমান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।