1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

চাঁদা না পেয়ে ঘের দখলের অভিযোগ শ্যামনগর উপজেলা যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে চাঁদার দাবি পূরণ না করায় একটি চিংড়িঘের দখল, মাছ লুট এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম (আঙ্গুর)-এর বিরুদ্ধে। বুধবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্যচাষি ও বিএনপির কর্মী মো. রফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া মৌজায় প্রায় ৯ দশমিক ৪৩ একর সরকারি বন্দোবস্তের জমিতে ১৯৮০-৮১ সাল থেকে তিনি বৈধভাবে মৎস্য চাষ করে আসছেন। প্রায় দেড় মাস আগে আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে তাঁর ঘের দখলের চেষ্টা করা হয়। এ সময় বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলে দাবি করেন তিনি। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় তিনি ঘেরের দখল ফিরে পান।

রফিকুল ইসলামের অভিযোগ, ওই ঘটনার পর আনোয়ারুল ইসলাম আঙ্গুর তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৬ জুলাই রাতে শ্যামনগর থানা–পুলিশ একটি মারামারির মামলায় তাঁকে গ্রেপ্তার করে। পরদিন আদালত বন্ধ থাকায় তিনি দ্রুত জামিন পাননি। এই সুযোগে ১৭ জুলাই বিকেলে আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি দল তাঁর ঘেরে হামলা চালিয়ে ১০ থেকে ১২ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় এবং ঘেরটির দখল নেয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আনোয়ারুল ইসলাম আঙ্গুর এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাঁর দাবি, অতীতেও সাংবাদিকদের ওপর হামলা, ইটভাটায় চাঁদা দাবি এবং একাধিক মৎস্যঘের দখলের অভিযোগে আঙ্গুর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব ঘটনায় তিনি প্রশাসনের তদন্তেরও দাবি জানান।

রফিকুল ইসলাম বলেন, চার দিন কারাভোগের পর গত ১৯ জুলাই আদালত থেকে জামিনে মুক্তি পান। কিন্তু এখনো তিনি নিজের ঘেরে যেতে পারছেন না। স্থানীয়ভাবে কোনো প্রতিকার না পেয়ে বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দীর্ঘদিনের ভোগদখলে থাকা মৎস্যঘেরটি উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম (আঙ্গুর)-এর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।