1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন -শ্যামনগরে জলবায়ু অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সাইফুল ইসলাম, শ্যামনগরঃ

২০ সেপ্টেম্বর ২০২৪: “ফান্ড আওয়ার ফিউচার” (আমাদের ভবিষ্যতের জন্য আর্থিক বিনিয়োগ করুন) এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে বৈশ্বিক জলবায়ু অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ঈশ্বরীপুরের সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় ও স্থানীয় যুব সংগঠন “শরুব ইয়ুথ টিম” এর আয়োজনে শতাধিক তরুণ অংশগ্রহণ করে।

জলবায়ু পরিবর্তন ও অর্থায়নের বিষয়ে সচেতনতা তৈরি করতে তরুণরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করে। প্ল্যাকার্ডগুলোতে জলবায়ু সংকটের ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি করা হয়। বক্তারা জানান, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে গ্লোবাল উষ্ণতা বৃদ্ধি করছে, যার প্রভাব পড়ছে বিশ্বের প্রতিটি প্রান্তে, বিশেষত উপকূলীয় অঞ্চলে।

বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক এস এম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলবায়ু কর্মী ফুয়াদ মাহমুদ, এহসানুল মাহবুব তানভীর, উপকূল কন্যা তনুশ্রী মণ্ডল এবং অন্যান্য পরিবেশ কর্মীরা। তারা দাবি করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার মানুষদের জীবন সংকটে পড়েছে। বক্তারা জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

তনুশ্রী মণ্ডল বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বের বড় দেশগুলো এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাই, ২০২৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল নিশ্চিত করা হোক।”

এই কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুবসমাজের সক্রিয় ভূমিকা পালন করার ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে ন্যায়বিচারের লড়াইকে আরও বেগবান করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।