1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খুরনারোড মোড়ে আসিফ চত্ত্বরে যেয়ে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা সময়ের দাবি। তারা ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসান, সাবেক সভাপতি ওসর ফারুক, আল সামুন, আবু তালেব, শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবীসহ শহর শাখার নেতাকর্মী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।