1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় মধু মাসে বাহারি ফলের সমাহার, নজরদারির অভাবে ভোগান্তিতে ক্রেতারা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজারে মধু মাস উপলক্ষে বাহারি রকমের মৌসুমি ফলের পসরা নিয়ে বসেছে ব্যবসায়ীরা। আম, লিচু, তরমুজ, পেয়ারা, আনারস, কলা, বেলসহ নানা জাতের রসালো ও পুষ্টিকর ফল বিক্রি হচ্ছে বাজারজুড়ে। রুহিয়া পাটিয়াডাঙ্গী, রামনাথ, ভেলারহাট, ঢোলারহাট, উত্তরা বাজার, বদেশ্বরীবাজার, গুনজুরাহাট, খড়িবাড়ী এলাকায়ও চোখে পড়ছে ফল বিক্রির এমন দৃশ্য। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের মৌসুমে ফলের চাহিদা ভালো থাকলেও পাইকারি দামের কারণে খুচরা বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে আম ও লিচুর ক্ষেত্রে দাম তুলনামূলক বেশি। তবে ক্রেতারা অভিযোগ করছেন, এক দোকানে এক রকম দাম, অন্য দোকানে অন্য দাম, ফলে ঠকছেন সাধারণ মানুষ। এছাড়া কিছু দোকানে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত ফল বিক্রির অভিযোগও উঠেছে। রুহিয়া বাজারে ফল কিনতে আসা মুন্না বলেন, “ফলের দাম অনেক বেশি, আবার ভালো-মন্দ যাচাই না করেই বিক্রি করছে কিছু বিক্রেতা।” শান্তি দাস বলেন, “এক দোকানে আম ১০০ টাকা, আরেকটায় ১২০ টাকা এটা ঠিক নয়।” এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা প্রশাসনের তেমন কোনো তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জনস্বার্থে প্রশাসনের জরুরি নজরদারি ও বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তারা বলেন, ফল যেন পরিপক্ক ও স্বাস্থ্যসম্মত হয় এবং মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা হয় এই প্রত্যাশা রুহিয়ার জনগণের।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।