1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার পেঁয়াজ বীজ উদ্ধার সহ চোর আটক ।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার পেঁয়াজ বীজ উদ্ধার সহ চোর আটক ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পেঁয়াজ বীজ চুরির ঘটনায় ৩ জন চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ। আটকৃত তসলিম উদ্দিন ও নুর নবী বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা। আটক আরেক জন হলেন রুহিয়া থানাধীন জামাদারপাড়া এলাকার নুর ইসলামের সন্তান সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯ বস্তা উচ্চমানের পেঁয়াজ বীজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বীজের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের বলেন, “আটককৃতদের মধ্যে ১ জন সাজাপ্রাপ্ত আসামি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
চুরির ঘটনায় কৃষকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছিল। তবে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে। কৃষকরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন চুরি রোধে আরও কঠোর নজরদারির দাবি ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।