1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দিরাইয়ে ১৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে ১৩০৫ পিস ইয়াবাসহ শীষ আহমেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

গত সোমবার (২৪ আগস্ট) রাত ১০টায় শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করেন। পরে আটকৃত মাদক কারবারিকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকৃত শীষ আহমেদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিন (তারা মৌলভীর) ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজের উপর ইয়াবা ক্রয়-বিক্রয় চলাকালে সোমবার রাতে শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যরা শীষ আহমেদকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীর হেফাজত থেকে ৭টি জিপারের ভিতরে রক্ষিত ১৩০৫ (তেরশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

শ্যামারচর মাদকবিরোধী ঐক্যের অন্যতম সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেন, আমাদের এলাকা মাদকের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় যুবকরা মিলে মাদকের বিরুদ্ধে নেমেছি। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে মাদকসহ আটক করেছি। গতকাল শীষ আহমেদকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আমরা এ অভিযান অব্যাহত রাখতে চাই। আমাদের এলাকার মুরুব্বিরাও আমাদের সাথে আছেন। যুব সমাজ রক্ষায় এখন মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে দেশ ও সমাজ বড় ধরনের সংকটের মুখোমুখি হবে।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।