1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান এবং তালা উপজেলার সার্বিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুব জামাতের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাংবাদিক মতিউর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আলোচনায় উভয়েই তালা উপজেলাকে একটি সুখী, সমৃদ্ধশালী, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনিক ও সামাজিক সহযোগিতার গুরুত্বের বিষয়ে মত প্রকাশ করেন। পাশাপাশি অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।