1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

নিষিদ্ধ লীগের বিরুদ্ধে বিক্ষোভ করায় জুলাই যোদ্ধা মুজাহিদকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দেবহাটা প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোঃ মুজাহিদ বিন ফিরোজকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুজাহিদ।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রচার এবং বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে সাতক্ষীরায় আয়োজিত বিক্ষোভ মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন জুলাই যোদ্ধা মোঃ মুজাহিদ বিন ফিরোজ। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি কেন্দ্র করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা তার ওপর ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে।
মুজাহিদের অভিযোগ, বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া এবং নিষিদ্ধ লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওই আওয়ামী লীগ নেতা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
জুলাই যোদ্ধা মোঃ মুজাহিদ বিন ফিরোজ বলেন, “আমি অন্যায়ের বিরুদ্ধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছি।এ কারণে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।তবে আমাদের আজাদীর লড়াই চলবে”মাতৃভূমি অথবা মৃত্যু।আমি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল বলছে, কোনো নাগরিক শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে হুমকি বা ভয়ভীতির শিকার হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধা ও তার সহকর্মীরা। পাশাপাশি মুজাহিদ বিন ফিরোজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।