1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

নূরনগরে জামায়াতের সহায়তায় মসজিদে বরাদ্দ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের
রামজীবনপুর পূর্ব পাড়া বায়তুস শেফা জামে মসজিদে ১ লক্ষ ১৭ হাজার টাকার বাজেটে ভিতরে ৫৬ হাজার টাকা মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূরনগর ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন।১৬ মে শুক্রবার বিকাল ৫ টায় । এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে সকলেই ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে। তিনি উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

রামজীবনপুর পূর্ব পাড়া বায়তুস শেফা জামে মসজিদ দাতা সংস্থা টি আর-এর অর্থায়নে এবং জামায়াতের সার্বিক সহযোগিতায় করা হচ্ছে। ১ লক্ষ ১৭ হাজার টাকার বাজেটে করা হয়। আর বকেয়া টাকা কাজ শুরু হলে দেওয়া হবে বলে জানিয়েছে দাতা সংস্থা টি আর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি নাজমুল হোসেন , অত্র মসজিদের সভাপতি হাজী আবুল সরদার,সেক্রেটারি জহুর আলী,ছাত্র প্রতিনিধি গোলাম মোস্তফা প্রমুখ।স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।