1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নূরনগর ইউনিয়নের রামজীবনপুর ইটের সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

(শ্যামনগর) প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে জনগণের যাতায়াত সুগম করতে এক নতুন অবকাঠামোগত উন্নয়ন কাজের সূচনা হয়েছে। গ্রামটির মল্লিক পাড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা—সাত্তার মল্লিকের বাড়ি সংলগ্ন স্থান থেকে জহুর মল্লিকের বাড়ি অভিমুখী ইটের সোলিং রাস্তা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব ডাঃ রুহুল আমিন।

উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব ডাঃ রুহুল আমিন বলেন, “এলাকার সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। দলমত ও বিভেদ ভুলে সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। রাস্তাঘাটসহ সকল অবকাঠামোগত উন্নয়নে যেকোনো প্রকার পক্ষপাতিত্বের উর্ধ্বে উঠে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে আমরা একযোগে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সহসভাপতি মো. গোলাম মোস্তফা,৪ নং ওয়ার্ডের সহসভাপতি হাবিবুর রহমান,২ নং ওয়ার্ডের সেক্রেটারি নাজমুল হোসেন,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাত্তার মল্লিক,জহুর মল্লিক,আশরাফ মল্লিক ও মিজানুর সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।