1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

পরকীয়ায় ঘটনা ধামা চাপা দিতে পৃবের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ১০ আগস্ট সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মিটা চন্ডিপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র রায় এর ছেলে দিলীপ কুমার রায়। তিনি তার বক্তব্যে বলেন হরিনগর এলাকার দিলীপ মল্লিকের কন্যা চম্পা রানী আমার স্ত্রী ছিল। এটা ভাবতে আমি লজ্জা বোধ করছি। কারণ এরকম দুশ্চরিত্র মহিলা আমার স্ত্রী ছিল ভাবতেও কষ্ট হয়। গত ৬ আগস্ট বৃহস্পতিবার রাতে হরিনগর গ্রামে তার বাবার বাড়িতে আব্দুল মান্নানের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় লোকজনের হাতে আটক হয। তাদের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। উক্ত ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা বুলি আওড়াইয়ে চম্পা রানী গত ৮ আগস্ট শ্যামনগর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন। উয়াতে উল্লেখ করেছেন আমার স্বামী আমাকে ফাঁসানোর জন্য বা তার চলমান মামলা উঠানোর মিথ্যা ষড়যন্ত্র করছে। যা সম্পূর্ণ তার মনগড়া ও মিথ্যা। চম্পা রানী আমার স্ত্রী থাকা অবস্থায় বিভিন্ন এনজিও তে চাকুরি করার সুবাদে বিভিন্ন পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। যার কারণে আমার শাসন না মানায় আমাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় আব্দুল মান্নানের সাথে পরকীয়া জড়িয়ে পড়ে। এক পর্যায় আব্দুল মান্নান ও চম্পা রানী আমার বাস্তভিটা লিখে নেওয়ার জন্য হুমকি ধামকি করতে থাকে। এমনকি আমাকে মারপিট করে। এ ঘটনায় আমি শ্যামনগর থানায ১৫৮২ নং জিডি করি। সর্বোপরি জমি লিখে না দেওয়ার জন্য নিজেকে আহত দেখিয়ে আমার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আদালতে ও পারিবারিক আদালতে মামলা করে। এছাড়া নন জিয়ার মামলা করেছে। যাহা আদালতে বিচারাধীন রয়েছে। এখনো বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আমাকে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় বসবাস করছি। বিষয়টি আপনাদের স্ব -স্ব পত্রিকায় লিখনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিতেছি।
##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।