1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণে উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের মাছ বাজার চাঁদনীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। ডাস্টবিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের সি সি রোড, জলবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং, সিসি ক্যামেরা সহ সকল অবকাঠামো উন্নয়ন জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও এনজিও সহযোগিতায় প্রথমত নাজিমগঞ্জ বাজারে ১০ ও উপজেলা সহ অন্যান্য স্থানে মোট ২০ টি পয়েন্টে প্রত্যেকটি স্থানে একটা লাল ও সবুজ দুইটা ডাস্টবিন স্থাপন করার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা থেকে একটি ভ্যান ও একজন পরিষ্কার পরিচ্ছন্ন জনবল কর্মী নিয়োগ দেওয়া হয়।নাজিমগঞ্জ হাট বাজার কে আরো পরিষ্কার পরিচ্ছন্নের আওতায় এনে ব্যবসায়ী বান্ধব করতে উপজেলা প্রশাসন সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি। নাজিমগঞ্জ বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু,ইডা প্রকল্প সমন্বয়ক মুস্তাফিজ কামান,কালিগঞ্জ, ডিজিএফ সদস্য মোঃ আখতারুজ্জাম,নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আজগার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম গাইন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কমিটির সদস্য মোঃ জহুরুল হুদা, মোঃ সাইদুর রহমান, বাজার পরিচালনা কমিটির, সদস্য সারাফাত হোসেন, মাওলানা মনিরুল ইসলাম,মোঃ তবিবুর রহমান। এবং বিশিষ্ট ব‍্যবসায়ী শেখ আমিনুর রহমান মুন্না, সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বাজারের ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা, পলিথিনের ব্যবহার বর্জন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাজার গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, পলিথিনের ব্যবহার কমানো এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাজিমগঞ্জ বাজারসহ পুরো কালিগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
ছবিঃ সাতক্ষীরার কালীগঞ্জে পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণে উদ্বোধন করছেন নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।