1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ সভাপতি হাবিব, সম্পাদক নাসির, সাংগঠনিক ইমরান

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

মানবতার সেবায় কাজ করা এবং দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে ‘বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
বন্ধুত্বের বন্ধনকে অটুট রাখা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। ইতোমধ্যে এলাকাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে ৩৮ সদস্যের মূল কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে মো. হাবিবুর রহমান হাবিব সভাপতি, মো. নাসিরুদ্দিন সাধারণ সম্পাদক এবং মো. ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য হলেন—সহ-সভাপতি: রাসেল হোসেন,সহ-সভাপতি: জিয়াউর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক: আলমগীর হোসেন,অর্থ সম্পাদক (ক্যাশিয়ার)আশিকুর রহমান,দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম,প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,সহ-প্রচার সম্পাদকসৌরভ মল্লিক,সমাজকল্যাণ সম্পাদক আবু মুছা,কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইনজামুল ইসলাম, আশিক হোসেন, শাকিল হোসেন, ইলিয়াস হোসেন ও আশরাফুল ইসলাম ও সাধারণ সদস্য রকি রহমান, সুমন হোসেন, সুজন গাজী, মিয়ারাজ বিশ্বাস, শাহিন আলম, সোমনাথ মল্লিক, অনুপ কুমার পাল, পিয়াল সাহা, রায়হান কবির, মারিফুল ইসলাম, রুমন ইসলাম, সৌরভ বিশ্বাস, রাসেল থান্দার, সুজিৎ মণ্ডল, জাকির হোসেন, হাফিজুল ইসলাম, সাকিল হোসেন, জাহিদুল ইসলাম, ইশারাত হোসেন, বাদশাহ গাজী ও জাহিদ হাসান।
সংগঠনের উদ্যোক্তারা জানান, শিক্ষা নিয়ে কাজ করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়ে কাজ করতে চান তারা।
তারা আরও জানান, বন্ধুত্বের সম্পর্ককে শক্তিতে পরিণত করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নিজেদের এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই হবে ‘বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশন’এর মূল লক্ষ্য।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।