1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বাঁশদহা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ডাঃ ওসমান গনির চাচা মহাতাব গাজির জানাজা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাঁশদহা প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ডাঃ ওসমান গনির চাচা মহাতাব গাজি ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে কামার বায়সা মসজিদের সামনে মরহুম মহাতাব গাজির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জামায়াতে ইসলামী বাঁশদহা ইউনিয়নের আমির, উপজেলা নির্বাহী কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন তদারককারী ও ইউনিয়ন টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মরহুম মহাতাব গাজির মৃত্যুতে স্থানীয় বিভিন্ন মহল শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।