1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আব্দুর রউফকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দেরা অভিনন্দন জানিয়েছেন

  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরার গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফ। এ উপলক্ষে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় অভিনন্দন বার্তায় ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি, সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আলহাজ্ব আব্দুর রউফের সাফল্য কামনা করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব আব্দুর রউফ দীর্ঘদিন ধরে সাতক্ষীরার পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আন্তরিকতার কারণেই তিনি এ গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তারা আরও বলেন, নতুন দায়িত্বে থেকে আলহাজ্ব আব্দুর রউফ পরিবহন খাতের উন্নয়ন, মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
এ সময় পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফের সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি তার নেতৃত্বে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।