1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ

  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫-এ বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা বন সংরক্ষণ অফিসের কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ।

রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরার কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানো হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে জিএম মারুফ বিল্লাহ বলেন, “জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই পুরস্কার বৃক্ষরোপণ, বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় আমাদের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে। ভবিষ্যতেও বন ও পরিবেশের সুরক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “এ অর্জনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ পুরস্কার ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে বন অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী, নার্সারি ও স্টল মালিক, পরিবেশ ও বন খাতের অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।