1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

মুচলেকায় মুক্তির দুই দিন পর আবারও পুলিশের হাতে আটক ইউনুছ গাজী

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

আশাশুনি প্রতিনিধি।

মুরগির ফার্মের ব্যাটারি চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মুচলেকায় মুক্তি পাওয়ার মাত্র দুই দিন পর আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের ইউনুছ গাজী।

শুক্রবার (৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,আশাশুনি থানার মামলা নং-৩৪/১৫১(তারিখ:৩১ জুলাই-২০২৬) এর পেনাল কোডের ৩৭৯ ধারার মামলার সন্দেহভাজন আসামি মো.ইউনুছ গাজীকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদালতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এর আগে,গত ৩ আগস্ট সন্ধ্যায় কোদন্ডা গ্রামের প্রদীপ দাশের মুরগির খামার থেকে একটি সোলার ব্যাটারি চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে ইউনুছ গাজী ব্যাটারিটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন—এমন সন্দেহে স্থানীয় যুবক রুবেল তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে গ্রাম পুলিশ এবাদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয়দের দাবি,ইউনুছ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। পরে ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়াবেন না মুচলেকা নিয়ে স্থানীয়রা তাকে ছেড়ে দেন।
কিন্তু সেই মুক্তির মাত্র দুই দিনের মধ্যে আবারও আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।#

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।