1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

রামজীবনপুর যুব জামায়াতের কর্মী সমাবেশ

  • আপডেটের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আবু হাসান, শ্যামনগরঃ

শ্যামনগর উপজেলার রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে যুব জামায়াতে ইসলামীর আয়োজনে ২ নম্বর ওয়ার্ড পর্যায়ের সাধারণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন শাখার যুব জামায়াতের ইসলামী সভাপতি মোঃ ফারুক হোসেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪ নম্বর নূরনগর ইউনিয়ন শাখার আমির ডা. রুহুল আমিন। তিনি বলেন, যুব জামায়াতের কর্মীদের ত্যাগ ও কুরবানির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনের নিয়ম ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শ্যামনগর উপজেলা পশ্চিম শাখার ক্রীড়া ও স্কুল মাদ্রাসা-কলেজ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা মোঃ আব্দুল হামিদ, যুব জামাতের সভাপতি বুলবুল হাসান ও সেক্রেটারি নাজমুল হোসেন।

এছাড়া বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড যুব জামাতের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী, হাফেজ আবু ঈসা, মৎস্য ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, নুর ইসলাম ও আব্দুল্লাহ।

অনুষ্ঠানে সার্বিক শৃঙ্খলার দায়িত্ব পালন করেন যুব বিভাগের কর্মীরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।