1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শাহানশাহ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে মাস কমিউনিকেশন কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর ব্যবস্হাপনায় ‘Mass Communication’ এর উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর ব্যবস্থাপনায় ‘Mass Communication’ এর উপর বিশেষ কর্মশালা ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে গত ২৯ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সম্মানিত প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী এবং সহযোগী অধ্যাপক রাজীব নন্দী, সময় টেলিভিশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোবাইল জার্নালিস্ট নিগার মেহেরিন রিনি এবং ওবায়দুর রহমান তারিফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’র অধ্যাপক ও ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। কর্মশালায় প্রশিক্ষকগণ মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যালইনফরমেশন, মিথ, প্রোপাগান্ডা, হেইট ক্যাম্পেইন ইত্যাদি কীভাবে সমাজে বিরূপ প্রভাব ফেলে তা তুলে ধরেন এবং তথ্যের সত্যতা যাচাইয়ের কৌশল, কন্টেন্ট ক্রিয়েটিং, স্ক্রিপ্ট রাইটিং কৌশল ইত্যাদি বিষয়ে মৌলিক ধারণা প্রদান করেন।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে মাইজভাণ্ডারী ত্বরিকার খলিফা দরবারের আওলাদ, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন যুব সংগঠন তাজকিয়ার সদস্যগণ, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা সংগঠন দি মেসেজ ও আলোর পথে’র সদস্য, ট্রাস্টের গবেষণা ও প্রকাশনা উইং মাইজভাণ্ডারী একাডেমি এবং এস জেড এইচ এম ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।