1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তার অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও গ্রামটিতে এখনো একটি ইটের রাস্তাও নির্মাণ করা হয়নি।

স্থানীয়দের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) বেড়িবাঁধের ওপরের কাঁচা রাস্তা। তবে দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে ও সংকুচিত হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামের মানুষ।

এলাকাবাসী জানান, বছরের পর বছর জনপ্রতিনিধি পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন সময়ে রাস্তা ও বেড়িবাঁধ উন্নয়নের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী স্থায়ী ও দৃশ্যমান উন্নয়ন হয়নি। সাময়িকভাবে মাটি ফেলে সংস্কার করা হলেও তা দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারছে না বলে দাবি তাদের।

স্থানীয়দের দাবি, উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে চাউলখোলা এলাকার ওয়াপদা বেড়িবাঁধ শক্তিশালী ও টেকসইভাবে নির্মাণের পাশাপাশি বাঁধের ওপর দিয়ে চলাচলের জন্য স্থায়ী রাস্তা নির্মাণ করা হোক।

তারা বলেন, আমরা ব্যক্তিগত ত্রাণ বা সাময়িক সহযোগিতা চাই না। আমাদের দাবি শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ এবং গ্রামের মানুষের জন্য স্থায়ী চলাচলের রাস্তা। বছরের পর বছর শুধু আশ্বাস নয়, এবার আমরা বাস্তবে দৃশ্যমান উন্নয়ন দেখতে চাই।

স্থানীয় মেম্বর লিয়াকত আলী জানান, বর্ষাকালে কাঁচা রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের বেশি ভোগান্তি পোহাতে হয়।

চাউলখোলা গ্রামের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং জনপ্রতিনিধিদের কাছে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, সাময়িক সংস্কারের পরিবর্তে পরিকল্পিতভাবে শক্তিশালী বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তা নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের এ দুর্ভোগের অবসান ঘটানো হবে।

এলাকাবাসীর দাবি—ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই; আশ্বাস নয়, চলাচলের উপযোগী স্থায়ী রাস্তা চাই।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।