1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে গুড নেইবারস্-জাপান-মোফা-ডিআরআর প্রজেক্ট এর উদ্যোগে ৫০ সদস্যবিশিষ্ট একটি কমিউনিটি দুর্যোগ স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর আয়োজিত স্বেচ্ছাসেবক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এ দল গঠন করা হয়। দল গঠনের প্রাথমিক পর্যায়ে পদ্মপুকুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিউনিটি লিডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, স্থানীয় সরকার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ৯০ জন সম্ভাব্য স্বেচ্ছাসেবকের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ছোট ছোট দলে সভা ও মতবিনিময়ের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক তালিকাভুক্ত ৯০ জনের মধ্য থেকে প্রতিদিন ২৫ জন করে মোট ৫০ জনকে চূড়ান্তভাবে কমিউনিটি দুর্যোগ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচন করা হয়।
আঞ্চলিক স্বেচ্ছাসেবক নির্বাচন সভায় উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম( আমজাদ), প্রকল্প সমন্বয়কারী স্বপন ফলিয়া, প্রোগ্রাম অফিসার শাহজাহান মিয়া, স্থানীয় সরকার প্রতিনিধি, কমিউনিটি লিডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অংশীজন।
নবগঠিত কমিউনিটি দুর্যোগ স্বেচ্ছাসেবক দলটি পদ্মপুকুর ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।