1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

শ্যামনগরের বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি।

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

উপকূলীয় অঞ্চল( শ্যামনগর) প্রতিনিধি।

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, দিন-রাত সমানতালে একাধিক বাল্কহেড ও নৌকায় করে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর নাব্যতা, তীরবর্তী এলাকা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নদীতে বালু উত্তোলনের কাজ চলে।

বালুভর্তি বাল্কহেড ও নৌযান বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিদিনই নদী থেকে প্রকাশ্যে বালু তোলা হচ্ছে। রাতের বেলাতেও একইভাবে বাল্কহেড চলাচল করে। আমরা প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা দেখতে পাইনি।

আরেকজন স্থানীয় বলেন, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীর ভাঙন বাড়বে, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়বে। দ্রুত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন।

পরিবেশ সচেতন মহলের মতে, অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনর্চাজ ওহিদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নৌ পুলিশ প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করেন, তবে রাতের আধারে, আমাদের অজানতে হয়তো অবৈধ ভাবে বালু উঠছে কি না নৌ পুলিশের জানার বাহিরে। তিনি আরো বলেন, বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে মাঝে মধ্যে বালুর নৌকা জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে, ভ্রাম্যমাণ আদালত করে জেল জরিমানা করা হয়ে থাকে। তবে নৌ পুলিশ কে সঠিক তথ্য দিলে সাথে সাথে অভিযান করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

গাবুরা ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন, মাঝে মধ্যে দেখা যায়, নীলডুমুর বিজিবির অভিযানে বালু উত্তোলন করা বাল্কহেডসহ বালু খাদকদের আটক করা হয়।

তবে স্থানীয়রা দ্রুত তদন্ত করে অবৈধ ভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।