1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শ্যামনগরে আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

আল্লামা সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় ভেটখালী বাসস্ট্যান্ড মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

রমজাননগর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা ও সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন, কর্ম ও ইসলামী আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
সভা শেষে আল্লামা সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।