1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শ্যামনগরে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর পশ্চিম থানা শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় উৎসাহ-উদ্দীপনাপূর্ণ পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।

শ্যামনগর পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আসাদুল্লাহ সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর সভাপতি জাহিদ হাসান, সাবেক থানা সভাপতি মুহিত হাসান মুন্না ও আশিকুর রহমান। এছাড়াও কর্মশালায় থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা দায়িত্বশীলদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্রশিবিরের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।