1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ডে এসে শেষ হয়। উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, অধ্যক্ষ সাইদি হাসান বুলবুল, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক গাজী আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতারাও এতে যোগ দেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের পর প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে এবং সংবিধানগত শূন্যতা তৈরি হয়। পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কর্মসূচি ও বিভিন্ন কমিশনের সুপারিশের মধ্যে থেকে ৮৪টি প্রস্তাব গৃহীত হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলসমূহের মধ্যে মতভেদ রয়ে গেছে। বক্তারা দাবি জানান, জাতীয় ঐক্যের মাধ্যমে জনগণের অভিপ্রায়কে প্রতিফলিত করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো— (১) জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও সংশোধনী গ্রহণ, (২) ওই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, (৩) ভোটকেন্দ্র দখল, কালো টাকার ব্যবহার, ভোটে অপতৎপরতা ও পেশিশক্তি প্রদর্শন বন্ধ করা, (৪) পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করে দক্ষ সংসদ ও যোগ্য আইনপ্রণেতা তৈরি করা এবং (৫) গণহত্যা মামলার বিচার, দুর্নীতি দমন ও রাষ্ট্রসংস্কারের মাধ্যমে স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধ করা।

বক্তারা হুঁশিয়ারি দেন, এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা জনগণকে গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান। সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচির সফলতার জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ঘোষিত সব কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।