1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শ্যামনগরে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা):

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) শ্যামনগর সরকারি মহসিন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় নির্বাচন, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা, প্রার্থীদের করণীয় এবং নির্বাচন পরিচালকদের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে নির্বাচন পরিচালকদের করণীয় বিষয়ে প্রধান অতিথির আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। স্থানীয় নির্বাচনে প্রার্থীদের করণীয় বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা উসমান গনি।‘স্থানীয় নির্বাচনে মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা’ বিষয়ে আলোচনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ। “স্থানীয় নির্বাচনে স্যোশাল মিডিয়ার প্রভাব” বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মিডিয়া ইউনিটের সেক্রেটারী প্রভাষক হুসাইন বিন আফতাব। এছাড়াও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আমিনুর রহমান, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুল, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার সমাপনী বক্তব্য দেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা আমীর মু. আবদুর রহমান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।