1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগর:

শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। ইউএনও রনী খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা সাকীর হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময়কালে ইউএনও রনী খাতুন সাংবাদিকদের সংবাদ প্রকাশে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা তা নিয়ে খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন। শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির শ্যামনগর উপজেলা স্বাস্থ্যসেবার নাজুক অবস্থা ও সীমান্ত এলাকার মাদকের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পরিচয়পর্ব শেষে বিভিন্ন প্রেসক্লাবের নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স. ম. ওসমান গনি, অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক মাহমুদুল ফিরোজ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এ সময় বক্তব্য দেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সাথে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।