1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত 

  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি \

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে সাতক্ষীরার শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়। এসময় উদ্যোগ ও কাজে অবদানের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন সমবায়ীকে পুরস্কৃত করা হয়।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এছাড়া সমবায় দিবসের আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা নাছিমা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ ওসমান গনী, বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাক্তার আবু কাওসার।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।