1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার নবগঠিত কমিটির শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসার অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ও প্রবীণ আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মো. শহিদুল্লাহ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার সভাপতি হিসেবে হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, সহ-সভাপতি (১) প্রভাষক ওমর ফারুক, সহ-সভাপতি (২) মো. ওয়াজেদ আলী, সেক্রেটারি হিসেবে সহকারী অধ্যাপক আলহাজ্ব আবু দাউদ এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে হাফেজ মাওলানা আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে কারী আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক মো. আমিনুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. ইমদাদুল হক (ডাবলু), প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল হোসেন, দাওয়াহ ও গণশিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. ইদ্রিস আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী এবং নির্বাচন ও মানবাধিকার সম্পাদক মো. আব্দুর রহিম শপথ নেন।
কমিটির সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন মো. হাইনুর হোসেন, মো. আবুল কাশেম ও মো. আবুল বাসার।
শপথ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।